Rajshahi Krishi Unnayan Bank news

ওয়াহিদা বেগম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৭.০২.২০২৫ তারিখের প্রজ্ঞাপনবলে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ওয়াহিদা বেগম ০২ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে ব্যাঙ্কিং ক্যারিয়ার শুরু করেন। রূপালী ব্যাংকে তিনি জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, রূপালী সিকিউরিটিজ লি. এর সিইও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওয়াহিদা বেগম ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন।


2025-03-02 image





News, Tender and Notice

Notice

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পদোন্নতির ফলাফল (জুন ২০২২ ভিত্তিক)
৩০.০৬.২০২২ ভিত্তিক চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা
বাংলাদেশ ব্যাংকের জরুরী বিজ্ঞপ্তি
জনাব মোঃ রইছউল আলম মন্ডল (সাবেক সিনিয়র সচিব)-কে রাকাব-এর চেয়ারম্যান হিসেবে পুন:নিয়োগ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪৬ জন প্রার্থীর তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন নিমিত্তে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী'র অনুষ্ঠান সূচি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রার্থীর তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এসিসট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিকভাবে নির্বাচিত ০১ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে MCQ ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে MCQ ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ বিজ্ঞপ্তি
জনাব মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক, গবেষণা ও উন্নয়ন বিভাগ, রাকাব, প্রধান কার্যালয়, রাজশাহী -এর ছাড়পত্র
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩০.০৬.২০২০ তারিখ ভিত্তিক চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা
অভিযোগ নিষ্পত্তি সম্পর্কিত মাসিক বিবরণী
বিদেশ ভ্রমণের লক্ষ্যে অর্জিত ছুটি মঞ্জুর
View more...